শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

 

টঙ্গীবাড়ি প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁওয়ে প্রয়াত চেয়ারম্যান এইচ এম সুমন হাওলাদারের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় একটি বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার পাঁচগাঁও উচ্চবিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করে পাঁচগাঁও শান্তি সংঘ যুব সংগঠন।

 

আয়োজক সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গাইনি, মেডিসিন ও শিশু বিভাগসহ বিভিন্ন বিষয়ে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ১০০০ মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করেন। চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

 

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন পাঁচগাঁও শান্তি সংঘ যুব সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. রতন খান, মাসুম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মোশারফ খান এবং সহসাধারণ সম্পাদক মামুন মোল্লা।

 

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রয়াত এইচ এম সুমন হাওলাদারের দুই ভাই এইচ এম লিমন হাওলাদার ও এইচ এম রিংকু হাওলাদার।

 

এ ছাড়া প্রভাষক স্বপন মাহমুদ, মিল্লাদ হাওলাদার, সাজ্জাদ হোসেন, সুমন ফকির, আক্তারুজ্জামান, রাশেদুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

আয়োজকেরা জানান, প্রয়াত এইচ এম সুমন হাওলাদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং এলাকার সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যেই এ বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews