শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মুন্ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য মুন্সীগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

 

নিজস্ব প্রতিবেদক | মুন্সীগঞ্জ

 

২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

 

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহা. রিফাত হোসাইন। তিনি এর আগে জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রামপাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর তিনি রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় থেকে আইন (এলএলবি) সম্পন্ন করেছেন। তাঁর বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নে।

 

অন্যদিকে, জেলা শাখার সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম জাহিদ। তিনি পূর্বে জেলা শাখার বায়তুলমাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করার পর বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এলএলএম অধ্যয়নরত রয়েছেন। তাঁর বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নে।

 

নবগঠিত কমিটির সভাপতি ও সেক্রেটারি—উভয়েই আইন বিষয়ে অধ্যয়নরত বা অধ্যয়ন সম্পন্ন করা শিক্ষার্থী। তাঁদের নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews