শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টংগীবাড়ীতে বিশেষ অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবু শৈয়াল গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

টংগীবাড়ীতে বিশেষ অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবু শৈয়াল গ্রেফতার

টংগীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টংগীবাড়ী থানা পুলিশ।

পুলিশ সুপার মুন্সীগঞ্জ মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ ৬০ (ষাট) গ্রাম গাঁজাসহ বাবু শৈয়াল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে টংগীবাড়ী থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews