শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গিবাড়ী মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ী মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

 

টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই ২০২৬) দুপুর ১২ টায় টঙ্গিবাড়ী উপজেলায় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো । মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর সভাপতিত্বে ও টঙ্গিবাড়ী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ এর সঞ্চালনায় এসময আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন, সিরাজদিখান সার্কেল সিনিযর সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক,সাধারণ সম্পাদক আমীর হোসেন দোলন,সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন মোল্লা,বাংলাদেশ জামায়াত ইসলামী টঙ্গিবাড়ী থানা আমির মাওলানা হাবিবুর রহমান, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন সহ

স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং সদস্য, শিক্ষক, সুধীজন ও সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে মাদকের কুফল, অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা এবং নিরাপদ সমাজ গঠনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করাই এ সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভার মূল লক্ষ্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews