শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টংগিবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন ও কৃষিজমি ভরাটের দায়ে একজনকে জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

টংগিবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন ও কৃষিজমি ভরাটের দায়ে একজনকে জরিমানা

 

টংগিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কুকরাদী এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন ও কৃষিজমি ভরাটের দায়ে সোহেল মোল্লা নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২ টায় পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

 

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে টংগিবাড়ী থানা পুলিশ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, কৃষিজমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করে কৃষিজমি নষ্ট করবে বা অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এদিকে স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews