শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গিবাড়ীতে ২ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় দুই জন ওয়ারেন্টভুক্ত আসামি কে গ্রেফতার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ ।

সোমবার (২০ জুলাই ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রাউৎভোগ গ্রামের পিয়ার হোসেন সৈয়ালের ছেলে সালাম সৈয়াল ও উপজেলার আড়িয়াল ইউনিয়নের বিলেরপার গ্রামের নাসির মোল্লার ছেলে মানিক মোল্লা।

 

 

পুলিশ সুত্রে জানাযায়, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টঙ্গিবাড়ী থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে সিআর মামলায় ১ বছরের কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি সালাম ছৈয়ালকে উপজেলার রাউৎভোগ গ্রামের তার নিজ বসত বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মানিক মোল্লাকে আড়িয়ল ইউনিয়নের বিলের পাড় গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার ( ২১ জুলাই) মুন্সীগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

 

টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews