শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দুটি কিডনি বিকল, জীবন বাঁচাতে সবার সহযোগিতা চান মাছ ব্যবসায়ী নাছির খালাসি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

দুটি কিডনি বিকল, জীবন বাঁচাতে সবার সহযোগিতা চান মাছ ব্যবসায়ী নাছির খালাসি

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও বাজারের পরিচিত মাছ ব্যবসায়ী নাছির খালাসি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দীর্ঘদিন ধরে তিনি দুটি কিডনি বিকল রোগে ভুগছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে প্রতি সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করাতে হয়। ডায়ালাইসিস, প্রয়োজনীয় ওষুধ এবং যাতায়াত ব্যয় মিলিয়ে প্রতি সপ্তাহে প্রায় ৭ হাজার টাকা প্রয়োজন হয়।

একসময় মাছ বিক্রি করে নিজের পরিবার ও চিকিৎসার ব্যয় বহন করলেও বর্তমানে শারীরিক অবস্থার মারাত্মক অবনতির কারণে তিনি আর আগের মতো কাজ করতে পারছেন না। ফলে চিকিৎসার খরচ চালানো তার পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

নাছির খালাসির সংসারে রয়েছে তিনটি ছোট সন্তান। তাদের ভবিষ্যৎ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির জীবন বাঁচাতে এখন সমাজের মানবিক মানুষের সহযোগিতাই একমাত্র ভরসা।

পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকল হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে। আপনার সামান্য আর্থিক সহায়তাও হতে পারে একজন অসহায় বাবার জীবন বাঁচানোর বড় অবলম্বন।

সহায়তা পাঠানোর মাধ্যম (বিকাশ/নগদ): ০১৭৩১-৮০৭২১৬

(নাছির খালাসির ব্যক্তিগত নম্বর)

এ ছাড়া কেউ সরাসরি যোগাযোগ করে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে বা সহায়তা করতে চাইলে উল্লিখিত নম্বরে যোগাযোগ করতে পারবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews