শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

বন্যার্তদের সহায়তায় বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ ডিবেটিং ক্লাব

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে উত্তর ও দক্ষিণাঞ্চলের অসংখ্য মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এমন দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ ডিবেটিং ক্লাব।

বন্যার্তদের সহায়তায় গত ১৫ জুলাই থেকে ক্লাবের শিক্ষার্থীরা অর্থ সংগ্রহ কার্যক্রম শুরু করেন। চার দফা কর্মসূচির মাধ্যমে কয়েক দিনের নিরলস প্রচেষ্টার পর গত ১৯ জুলাই তাদের অর্থ সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

পরবর্তীতে ক্লাবের সদস্যদের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়, সংগৃহীত অর্থ আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যাকবলিত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত সোমবার (২০ জুলাই) ক্লাবের তিনজন প্রতিনিধি ঢাকায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়ে অনুদানের অর্থ হস্তান্তর করেন।

শিক্ষার্থীদের সংগ্রহ করা মোট অনুদানের পরিমাণ ছিল ৩৬ হাজার ১০০ টাকা। সোমবার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এ অর্থ আস-সুন্নাহ ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়, যা বন্যাদুর্গত মানুষের সহায়তায় ব্যয় করা হবে।

এ বিষয়ে ডিবেটিং ক্লাবের শিক্ষার্থীরা জানান, এই উদ্যোগ তাদের কঠোর পরিশ্রম, দলীয় ঐক্য ও ধৈর্যের প্রতিফলন। ভবিষ্যতেও দেশ ও সমাজের যেকোনো দুর্যোগ বা সংকটময় পরিস্থিতিতে মানবিক দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন বলেও জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews