শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

বিয়ে নিবন্ধনকে কেন্দ্র করে টঙ্গীবাড়ীতে দুই নিকাহ রেজিস্ট্রারের বিরোধ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নে একটি বিয়ে নিবন্ধনকে কেন্দ্র করে দুই ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। পাঁচগাও ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার অভিযোগ করেছেন, পাশের হাসাইল বানারী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার তাঁর কর্মএলাকায় প্রবেশ করে বিয়ে নিবন্ধন করেছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন পাঁচগাও ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো. কাওসার হামিদ।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৬ জুলাই পাঁচগাও গ্রামের বাসিন্দা আবুল দেওয়ানের মেয়ে মোসাম্মৎ সায়মা আক্তারের বিয়ে হাসাইল বানারী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ আলী নিবন্ধন করেন। তাঁর দাবি, পাঁচগাও ইউনিয়নের ভৌগোলিক সীমানার মধ্যে অন্য ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে বিয়ে নিবন্ধন করা নিয়মবহির্ভূত। তাই বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে হাসাইল বানারী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ আলী বলেন, সংশ্লিষ্ট কনের পরিবার হাসাইল বানারী ইউনিয়নের ভোটার এবং বিষয়টি তাঁর এখতিয়ারভুক্ত এলাকার সঙ্গে সম্পর্কিত। সে কারণেই তিনি বিয়ে নিবন্ধন করেছেন।

তিনি আরও বলেন, নদীভাঙনের কারণে হাসাইল বানারী ইউনিয়নের অনেক বাসিন্দা নদীর অপর পাড়ে এসে বসবাস শুরু করেছেন। সেই বাস্তবতার কারণেই তিনি উক্ত বিয়ে নিবন্ধন করেছেন।

পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারী বলেন, “লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews