শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

সকাল গড়িয়ে দুপুর, তবুও তালাবদ্ধ প্রশাসনিক কর্মকর্তার কক্ষ; পাঁচগাও ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের ক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

সকাল গড়িয়ে দুপুর, তবুও তালাবদ্ধ প্রশাসনিক কর্মকর্তার কক্ষ; পাঁচগাও ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের ক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার অনিয়মিত উপস্থিতি নিয়ে নতুন করে অভিযোগ উঠেছে। নির্ধারিত অফিস সময় পার হয়ে গেলেও কর্মকর্তার কক্ষ তালাবদ্ধ থাকায় সেবা নিতে আসা সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত পাঁচগাও ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, প্রশাসনিক কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমানের কক্ষের দরজায় তালা ঝুলছে। এ সময় বিভিন্ন সেবার জন্য আসা কয়েকজন নাগরিক জানান, এমন ঘটনা প্রায়ই ঘটে। তাদের ভাষ্য, নির্ধারিত সময়ে কর্মকর্তা অফিসে না আসায় জন্মনিবন্ধন, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন প্রশাসনিক সেবা পেতে তাদের দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয়দের দাবি, দেওয়ান মিজানুর রহমান মুন্সীগঞ্জ শহর থেকে প্রতিদিন কর্মস্থলে আসেন। দূর থেকে যাতায়াতের কারণে অনেক দিনই তিনি অফিস শুরু হওয়ার অনেক পরে উপস্থিত হন। এতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রশাসনিক কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমান বলেন, ওই দিনের জন্য তিনি ছুটিতে ছিলেন। তার দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেই তিনি ছুটি নিয়েছেন।

অন্যদিকে পাঁচগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারী বলেন, “তিনি আমাকে মৌখিকভাবে ছুটির বিষয়টি জানিয়েছেন। তবে লিখিত কোনো ছুটির আবেদন আমার কাছে জমা দেননি।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, ইউনিয়ন পরিষদের মতো জনসেবামূলক প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews