শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ ও বিনষ্ট

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ ও বিনষ্ট

 

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন রোধে অভিযান পরিচালনা করে তিনটি ড্রেজার পাইপ অপসারণ ও বিনষ্ট করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার (২২ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ও গোয়ার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

 

অভিযানকালে অবৈধভাবে ব্যবহৃত মোট তিনটি ড্রেজার পাইপ অপসারণ করে বিনষ্ট করা হয়। তবে ঘটনাস্থলে ড্রেজারের কোনো মালিক বা দায়িত্বরত ব্যক্তিকে না পাওয়ায় কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানায়, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

স্থানীয়রা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews