শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গিবাড়ীতে চেয়ারম্যানের চাচাতো ভাইসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে চেয়ারম্যানের চাচাতো ভাইসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা উদ্ধার

 

টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ।

 

মঙ্গলবার (২১ জুলাই) রাতে আব্দুল্লাহ পুর ইউনিয়নের চৌকিদার বাড়ী এলাকা হইতে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর পাইকপাড়া গ্রামের মৃত হোসেন বেপারীর ছেলে মোঃ কামাল হোসেন (৫৫) এবং উত্তর বেতকা গ্রামের আমজাদ সিকদারের ছেলে ও বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান শিকদার রিগ্যান এর চাচাত ভাই ফজলে রাব্বি সিকদার (২৭)।

 

পুলিশ সুত্রে জানাযায় মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে টঙ্গিবাড়ী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে তাদেরকে টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের চৌকিদার বাড়ি এলাকার কামাল হোসেনের উঠান থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

 

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ফজলে রাব্বি সিকদার টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান শিকদার রিগ্যানের চাচাতো ভাই।

 

এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফরকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

টঙ্গিবাড়ী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews