শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মুন্সিগঞ্জ পৌরসভার মানিকপুরে জামায়াত নেতার ব্যক্তিগত উদ্যোগে সড়কবাতি স্থাপন 

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

 

মুন্সিগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকার বিভিন্ন স্থানে ব্যক্তিগত উদ্যোগে বৈদ্যুতিক বাল্ব (সড়কবাতি) স্থাপন করেছেন জামায়াত নেতা হাজী মো. মহসিন মুন্সী। দীর্ঘদিন ধরে অন্ধকারে থাকা এলাকাগুলোতে আলো জ্বলে ওঠায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মানিকপুরের বিভিন্ন স্থানের বৈদ্যুতিক বাল্ব নষ্ট থাকায় রাতের বেলায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। অন্ধকারের সুযোগ নিয়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনাও ঘটত বলে দাবি করেন তারা। বিষয়টি একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

 

এমন পরিস্থিতিতে স্থানীয় জামায়াত নেতা হাজী মো. মহসিন মুন্সী নিজস্ব অর্থায়নে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন বৈদ্যুতিক বাল্ব স্থাপনের উদ্যোগ নেন। ইতোমধ্যে বাল্ব স্থাপনের কাজ সম্পন্ন হওয়ায় রাতের বেলায় এলাকাটি আলোকিত হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল অনেক বেশি নিরাপদ হয়েছে বলে জানান বাসিন্দারা।

 

স্থানীয়রা বলেন, এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হয়েছে। তারা হাজী মো. মহসিন মুন্সীর এ জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews