শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

জব্দকৃত মাটি কৃষিজমিতে ফেরত দিল টঙ্গীবাড়ী প্রশাসন, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর বার্তা

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

জব্দকৃত মাটি কৃষিজমিতে ফেরত দিল টঙ্গীবাড়ী প্রশাসন, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর বার্তা

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে কেটে ট্রলারে তোলা মাটি জব্দের পর তা পুনরায় আগের স্থানে ফিরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। কৃষিজমির ক্ষতি আংশিকভাবে পুনরুদ্ধার এবং অবৈধ মাটি কাটা বন্ধে সোমবার (২৭ জুলাই) নেওয়া এ পদক্ষেপ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে কৃষিজমি সুরক্ষায় একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ হিসেবে দেখছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত শনিবার উপজেলার বেতকা ইউনিয়নের বেতকা বাজার ও ছটফটিয়া এলাকার সাকিনন্থ ইকো কোল্ড স্টোরেজসংলগ্ন খাল এবং ধলেশ্বরী শাখা নদীর তীরবর্তী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেতকা সেতু থেকে প্রায় এক কিলোমিটার দূরে ফসলি জমির মাটি কেটে ট্রলারে তোলা অবস্থায় একটি মাটি বোঝাই ট্রলার ও মাটি কাটার সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় মাটি কাটার সঙ্গে জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারায় সংঘটিত অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী দুই দফায় তাদের মোট ৭ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

সোমবার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জব্দকৃত মাটি পুনরায় আগের স্থানে ফিরিয়ে দেওয়া হয়, যাতে ক্ষতিগ্রস্ত কৃষিজমি যতটা সম্ভব পুনরুদ্ধার করা যায়। প্রশাসনের এই উদ্যোগ অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য, শুধু জরিমানা নয়, জব্দকৃত মাটি আগের স্থানে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে কৃষিজমি রক্ষায় প্রশাসন একটি কার্যকর ও ব্যতিক্রমী নজির স্থাপন করেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews