শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টংগিবাড়ীতে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, ২ জন আটক

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

 

টংগিবাড়ীতে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, ২ জন আটক

টংগিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার ঘটনায় দুইজনকে আটক করেছে টংগিবাড়ী থানা পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই ২০২৬ বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক কিশোরকে গাছে বেঁধে রাখার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা পুলিশের নজরে আসার পর টংগিবাড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিশোর মো. শাহিন (১৪)-কে উদ্ধার করে।

শাহিনের পিতার নাম আজগর আলী। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালী এলাকায়। বর্তমানে তিনি টংগিবাড়ী উপজেলার নিতিরা গ্রামের গণি শেখের ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

পুলিশ তাকে নিতিরা গ্রামের মতিউর রহমান মাঝির বাড়ির সামনে থেকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মতিউর রহমান মাঝি (৫০) এবং উজ্জ্বল মাঝি (৪৫)-কে আটক করা হয়েছে। তারা উভয়েই টংগিবাড়ী উপজেলার নিতিরা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews