শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

সিরাজদিখানে মাদক, জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

সিরাজদিখানে মাদক, জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৩টায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সিরাজদিখানের চোকদারপাড়া ঈদগাহ মাঠে কমিউনিটি পুলিশিং সদস্য ও স্থানীয় জনসাধারণকে নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ।

বক্তারা মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ সময় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করা হয়।

বক্তারা আরও বলেন, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। সভা শেষে সিরাজদিখানকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল), সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, কমিউনিটি পুলিশিং সদস্য, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews