শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ীতে শিশুর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে শিশুর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় এক শিশুর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।

মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে টঙ্গীবাড়ী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন পূর্ণ বাড়ৈই (৫১)। তিনি জুগেশ বাড়ৈইয়ের ছেলে এবং মৃত সুববালা বাড়ৈইয়ের সন্তান। তার স্থায়ী বাড়ি টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বানারী গ্রামে। বর্তমানে তিনি আউটশাহী ইউনিয়নের শিলিমপুর এলাকায় তার ভাগিনা সজীব মণ্ডলের বাড়িতে অবস্থান করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ী থানাধীন ভোরন্ডা এলাকায় বাদিনীর ননাশের স্বামী সুমন সিকদারের বসতবাড়ির দক্ষিণ পাশ থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

টঙ্গীবাড়ী থানা পুলিশ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews