শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

জনসংযোগে সরব সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুল মাদবর চঞ্চল, কামাড়খাড়ায় লিফলেট বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

জনসংযোগে সরব সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুল মাদবর চঞ্চল, কামাড়খাড়ায় লিফলেট বিতরণ

টঙ্গীবাড়ি প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামাড়খাড়া ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুল মাদবর চঞ্চল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কামাড়খাড়া বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় তিনি গণসংযোগ চালান। এ সময় ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। পাশাপাশি নিজের সম্ভাব্য নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

সাইফুল মাদবর চঞ্চল বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও উন্নয়নবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। তিনি আরও বলেন, কামাড়খাড়া ইউনিয়নে ন্যায়ভিত্তিক সেবা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং টেকসই উন্নয়ন বাস্তবায়ন তার অন্যতম অগ্রাধিকার হবে।

গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত অনেকে তার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। নিউজ ডেস্ক বিক্রমপুর নিউজটুয়েন্টিফোর

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews