শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

বিদ্যালয়ের পাশের অবৈধ লেড গলানোর কারখানা সিলগালা, মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

বিদ্যালয়ের পাশের অবৈধ লেড গলানোর কারখানা সিলগালা, মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

 

টংগিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সোনারং পাইলট উচ্চবিদ্যালয়ের পাশের একটি অবৈধ ব্যাটারি ও সিসা (লেড) গলানোর কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে কারখানাটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর আওতায় কারখানার মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

রোববার (২ আগস্ট ২০২৬) বিকেলে টংগিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোনারং পাইলট উচ্চবিদ্যালয়ের পাশে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি ভেঙে সিসা গলানোর কার্যক্রম পরিচালিত হচ্ছিল। কারখানা থেকে নির্গত ধোঁয়া ও বিষাক্ত বর্জ্যের কারণে পরিবেশ দূষণের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থী এবং আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল।

 

অভিযানের সময় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয় এবং সংশ্লিষ্ট মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফ বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর কোনো অবৈধ শিল্পকারখানা পরিচালনার সুযোগ নেই। পরিবেশবিধি অমান্য করে পরিচালিত যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের পাশে এ ধরনের কারখানা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। প্রশাসনের এ পদক্ষেপ পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews