শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়িতে অবৈধ সীসা তৈরির কারখানায় মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়িতে অবৈধ সীসা তৈরির কারখানায় মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা

 

টঙ্গিবাড়ী প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় পরিচালিত একটি অবৈধ সীসা (লেড) তৈরির কারখানায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান এবং কারখানাটি সিলগালা করা হয়েছে।

 

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

 

অভিযানকালে দেখা যায়, কারখানাটি প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত বিধি-বিধান অনুসরণ না করে কার্যক্রম পরিচালনা করছিল। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা ছিল। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট আইনে কারখানার মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে অবৈধ কার্যক্রম বন্ধ রাখতে কারখানাটি সিলগালা করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews