বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টঙ্গিবাড়ীতে আলোচনা সভা ও সংবর্ধনা টঙ্গীবাড়িতে অবৈধ সীসা তৈরির কারখানায় মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা টঙ্গীবাড়ী দিঘীরপাড়ের চরাঞ্চলে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ বিদ্যালয়ের পাশের অবৈধ লেড গলানোর কারখানা সিলগালা, মালিককে ৫০ হাজার টাকা জরিমানা জনসংযোগে সরব সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুল মাদবর চঞ্চল, কামাড়খাড়ায় লিফলেট বিতরণ টঙ্গিবাড়ীতে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত তালতলা-ডহরী খালের ভাঙনে বিদ্যালয়ের নিরাপত্তা ঝুঁকি, পরিদর্শনে ইউএনও তাহমিনা আক্তার পদ্মার গতিপথ বদলে বাড়ছে ভাঙন, ঝুঁকিতে মুন্সীগঞ্জের বিস্তীর্ণ জনপদ ও তীররক্ষা বাঁধ টঙ্গীবাড়ীতে শিশুর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টঙ্গিবাড়ীতে আলোচনা সভা ও সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টঙ্গিবাড়ীতে আলোচনা সভা ও সংবর্ধনা।

টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ মোরতেজা এহসান এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক,টঙ্গিবাড়ী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আব্দুল মালেক,উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, টঙ্গিবড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ,মৎস্য কর্মকর্তা নিগার সুলতানাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews