শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গিবাড়ীতে ইয়াবাসহ মাদকসেবী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে ইয়াবাসহ মাদকসেবী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদকসেবীকে গ্রেফতার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ।

বুধবার (৫ আগস্ট) রাতে উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া এলাকার কাঠাদিয়া কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মোঃ মাসুদ মাদবর (৪২)। তিনি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামের মৃত হাফেজ মাদবরের ছেলে।

টঙ্গিবাড়ী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মাসুদ মাদবরের কাছ থেকে ১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াজেদ ওয়াসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) দণ্ড কার্যকরের জন্য তাকে মুন্সীগঞ্জে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

টঙ্গিবাড়ী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আমাদরর অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews