শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গিবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগষ্ট) বেলা ১১ টায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা সভা কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসীফ।

টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক-এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার আশরাফুল নুর সিফাত এর সঞ্চালনা এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ মোরতেজা এহসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, টঙ্গিবাড়ী উপজেলার মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মামুন, এম টি ইপি আই এম মিজানুর রহমান মেডিকেল ফার্মাসিস্ট মোঃ আবজাল হোসেন সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুধীজনরা।

 

অনুষ্ঠানে মাতৃদুগ্ধের গুরুত্ব, নবজাতকের সুস্থ বিকাশে মায়ের দুধের অপরিহার্যতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬-এর সমাপনী ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews