শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ি প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজে ৩২তম জাতীয় বৃক্ষমেলা উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে কলেজ মাঠে লিচু গাছসহ বিভিন্ন জাতের ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

এ সময় কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক সুমন দেওয়ান বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার অন্যতম ভিত্তি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও সংরক্ষণের দায়িত্ব নেয়, তবে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক গোলাম হাছনায়েন বলেন, “প্রতিটি মানুষের অন্তত একটি করে গাছ রোপণ করা উচিত। ৩২তম জাতীয় বৃক্ষমেলা উপলক্ষে কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বৃক্ষরোপণে আরও উদ্বুদ্ধ হবে বলে আমরা আশা করি।”

 

কলেজ কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

০১৯৪১৮৫৬৮২৫

০৬-০৮-২৬ইং

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews