শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গিবাড়ী প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ী প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

 

টঙ্গিবাড়ী প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, সংগঠনের ঐক্য এবং জনকল্যাণমূলক সাংবাদিকতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় টঙ্গিবাড়ী প্রেসক্লাব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রনি শেখ-এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ব. ম. শামীম, সাংবাদিক এম. আর. খান মিলন, শেখ রাসেল ফখরুদ্দিন, মো. মিজানুর রহমান খান, মো. মিয়াচান শেখ, সোহেল টিটু, আক্কাস আলী, জাকীর কাজীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

 

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মোজাফফর হোসেন শেখ বলেন, “সাংবাদিকতা হতে হবে জনকল্যাণমুখী, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল। সমাজের সত্য ও বাস্তব চিত্র তুলে ধরার মাধ্যমে জনগণের আস্থা অর্জনই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব।”

 

সভায় সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পারস্পরিক সহযোগিতা, সংগঠনের ঐক্য এবং টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে মতবিনিময় করা হয়।

 

বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পেশাগত দক্ষতা ও ঐক্য বজায় রেখে কাজ করলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews