শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

যশলংয়ে মাদকবিরোধী নবকিরণ ক্লাব উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী বিতরণ 

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

যশলংয়ে মাদকবিরোধী নবকিরণ ক্লাব উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এর উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিষ্ঠিত মাদকবিরোধী ক্লাব নবকিরণ এর কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার যশলং ইউনিয়নের পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী ইউনিয়ন কমিউনিটি ক্লাব এর শুভ উদ্বোধন ও খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

 

যশলং ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকালে পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

 

যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল খান বাবুর সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মো. কাউসার আহমেদ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামরুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হামিদ,ক্রীড়া শিক্ষক সৈয়দ আবিদ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তাহমিনা আক্তার বলেন, মাদক শুধু একজন ব্যক্তি কে নয় একটি পরিবার, একটি সমাজ ও পুরো জাতি কে ধ্বংস করে দেয়। তাই শিক্ষার্থীদের এখনই সচেতন হতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলতে হবে। নবকিরণ ক্লাবের মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষার্থী কে সুস্থ,সুন্দর ও আলোকিত জীবনের পথে এগিয়ে নিতে চাই।

 

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যদি খেলাধুলা,সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে যুক্ত থাকে তাহলে তারা কখনোই মাদকের দিকে ঝুঁকবেনা। তাই প্রতিটি বিদ্যালয়েই এই ক্লাবের কার্যক্রম আরো শক্তিশালী করা হবে।

 

এসময় অত্র বিদ্যালয়ের খেলোয়াড়দের মাঝে বুট জুতা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

 

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বিদ্যালয়েরর প্রতিটি শ্রেনীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার খোজ-খবর নেন এবং তিনি নিজে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করান।

 

উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে, টঙ্গীবাড়ীতে মাদক প্রতিরোধে গৃহীত বিভিন্ন উদ্যোগের মধ্যে নবকিরণ ক্লাব অন্যতম। এই ক্লাবের মাধ্যমে কিশোর-কিশোরীদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা,তাদের লেখাপড়ার মানোন্নয়ন, সুস্থ সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করা, খেলাধুলার মধ্যে আগ্রহ বৃদ্ধি এবং বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতামূলক কার্যক্রমের আয়োজন করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews