শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ীতে রামকৃষ্ণ সেবাশ্রম ও দুর্গা মন্দিরে চুরি, স্বর্ণের নূপুরসহ মালামাল লুট

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে রামকৃষ্ণ সেবাশ্রম ও দুর্গা মন্দিরে চুরি, স্বর্ণের নূপুরসহ মালামাল লুট

 

টিটু চৌধুরী টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী আব্দুল্লাহপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া বিদ্যালয় সংলগ্ন শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ও দুর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

 

রোববার (৯ আগস্ট ২০২৬) আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে মন্দিরে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

মন্দির কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, চোরেরা মন্দিরে থাকা প্রণামির টাকা, কালী মায়ের পায়ের আনুমানিক আট ভরি ওজনের নূপুর, পূজার বাসনপত্র, পিতলের ঘণ্টা, মন্দিরের ব্যবহৃত মোটরসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

 

ঘটনার খবর পেয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ, তদন্ত ওসি মাসুদ রানা ও এসআই সিদ্দিক রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় মন্দিরের সভাপতি সুনীল মণ্ডল, কোষাধ্যক্ষ শ্যামল মণ্ডল, সাধারণ সম্পাদক ও সাংবাদিক টিটু চৌধুরী, পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় মন্দিরের মালামাল চুরির বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

এদিকে, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews