শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গিবাড়ীতে ১৬ লাখ টাকা ব্যয়ে রাস্তা আরসিসি করণের কাজের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে ১৬ লাখ টাকা ব্যয়ে রাস্তা আরসিসি করণের কাজের উদ্বোধন

টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নে ১৬ লাখ টাকা ব্যয়ে রাস্তা আরসিসি করণের কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সারে ১০ টায় ধীপুর ইউনিয়ন পরিষদ থেকে ভাওয়ালপাড়া মসজিদ অভিমুখী রাস্তা আরসিসি করণ প্রকল্পের উদ্বোধন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পটির শুভ উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলায় নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার,উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বর,টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতার হোসেন মোল্লা এবং প্রকল্প সভাপতি ও ধীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রকল্পের বরাদ্দের পরিমাণ ১৬ লাখ টাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, টঙ্গিবাড়ী, মুন্সীগঞ্জের তত্ত্বাবধানে রাস্তার উন্নয়নকাজটি বাস্তবায়ন করা হচ্ছে।

 

স্থানীয়রা জানান, রাস্তাটি আরসিসি করণের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews