শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

সরকারি নিবন্ধন পেল বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

সরকারি নিবন্ধন পেল বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন

 

রায়হান বেপারি মুন্সীগঞ্জ প্রতিনিধি: প্রতিষ্ঠার আট বছর পর সরকারি নিবন্ধন পেয়েছে মুন্সীগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন’। বুধবার যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (RJSC) থেকে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর অধীনে সংগঠনটিকে আইনি স্বীকৃতি দেওয়া হয়।

 

সংগঠন সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ নভেম্বর ‘এসো মানবতার হাত বাড়িয়ে, সুন্দর সমাজ বিনির্মাণে’—এই স্লোগানকে সামনে রেখে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

 

বিশেষ করে ‘১০ টাকায় ইফতার বাজার’ ও ‘১০ টাকায় গরুর মাংস বিতরণ’ কর্মসূচির মাধ্যমে সংগঠনটি ব্যাপক পরিচিতি লাভ করে। পাশাপাশি মেধাবৃত্তি পরীক্ষা, বৃক্ষরোপণ অভিযান, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, রক্তদান কর্মসূচিসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে সংগঠনটি।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রিয়াদ হোসাইন বলেন, “ছোট পরিসরে শুরু হওয়া এই উদ্যোগ আজ একটি বিশাল মানবিক বৃক্ষে রূপ নিয়েছে। সরকারি নিবন্ধন আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যেতে চাই।”

 

সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, “এই স্বীকৃতি আমাদের স্বেচ্ছাসেবকদের দীর্ঘদিনের শ্রম, ত্যাগ ও ভালোবাসার ফসল। সরকারি নিবন্ধন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনায় আমাদের সাহস ও অনুপ্রেরণা জোগাবে।”

 

সরকারি নিবন্ধন পাওয়ার খবরে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক ও স্থানীয় শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। তারা আশা করছেন, আইনি স্বীকৃতির মাধ্যমে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews