বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ‌ও শ্রেষ্ঠ স্কুলের গৌরব নিয়ে বিদায় নিলেন দুই প্রজন্মের শিক্ষক নিরঞ্জন কুমার মুন্সীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ওসি তদন্তসহ আহত ১০ মুন্সীগঞ্জে দেশীয় বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ পদ্মা সেতুর ঢালে বাস উল্টে ৮ যাত্রী গুরুতর আহত পাঁচ বছর পর চালু হলো দিঘীরপাড়ের বেহেরপাড়া কমিউনিটি ক্লিনিক, ৫ টাকায় মিলবে চিকিৎসা ও ওষুধ ​টঙ্গিবাড়ীতে নজরুল জয়ন্তী উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন টংগিবাড়ীতে ৬ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার মাদক ঠেকাতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান এমপি আব্দুস সালাম আজাদের টঙ্গীবাড়িতে নতুন ইউএনও তানজিমা আঞ্জুম সোহানীয়ার দায়িত্ব গ্রহণ টঙ্গীবাড়িতে ইউএনও তাহমিনা আক্তারের বদলিজনিত বিদায় সংবর্ধনা

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ‌ও শ্রেষ্ঠ স্কুলের গৌরব নিয়ে বিদায় নিলেন দুই প্রজন্মের শিক্ষক নিরঞ্জন কুমার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

‎শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ‌ও শ্রেষ্ঠ স্কুলের গৌরব নিয়ে বিদায় নিলেন দুই প্রজন্মের শিক্ষক নিরঞ্জন কুমার

‎আমিরুল ইসলাম মামুন

‎টংগিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

‎মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ৩১ বছর শিক্ষকতার পর মটুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদায় নিলেন প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার সরকার।

‎১৯৯৫ সালের ১৭ জুন শিক্ষক হিসেবে অত্র বিদ্যালয়ে যোগ দিয়ে অবসরজনিত কারণে দীর্ঘ কর্মজীবন থেকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন তিনি।

‎তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি অর্জন করে একাধিক গুরুত্বপূর্ণ স্বীকৃতি। ২০০৫ সালে নিরঞ্জন কুমার সরকার মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। পরের বছর ২০০৬ সালে মটুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টংগিবাড়ী থানার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি উপজেলার শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটি নির্বাচিত হয়। তৎকালীন সভাপতি ছিলেন মো. নূর ইসলাম বেপারী।

‎বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত তাঁর বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ সাইদুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন।

‎অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাবেক সহ-সভাপতি নুরুল আমিন বেপারী এবং বর্তমান সভাপতি শরীফ বেপারী।

‎বিদায়ের অনুষ্ঠানে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে প্রাক্তন ছাত্র জাভেদ ব্যাপারীর স্মৃতিচারণ। তিনি জানান, নিরঞ্জন কুমার সরকারের কাছে তিনি পঞ্চম শ্রেণিতে পড়েছেন; বর্তমানে তাঁর সন্তানও একই শিক্ষকের ছাত্র। একই বিদ্যালয়ে একই শিক্ষকের কাছে পড়েছেন দুই প্রজন্ম।

‎তিনি বলেন, “আজকের দিনটি আমার কাছে ঐতিহাসিক একটি দিন। দুই প্রজন্মের শিক্ষার মেলবন্ধনের গল্প। দিনটি যেমন কষ্টের, একই সঙ্গে আনন্দেরও।”

‎বিদায়ী বক্তব্যে নিজের অর্জনের কৃতিত্ব সহকর্মী ও স্থানীয়দের দিয়ে নিরঞ্জন কুমার সরকার বলেন, “শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননা, শ্রেষ্ঠ স্কুলের গৌরব—এটা আমার একার কৃতিত্ব ছিল না।” বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং এলাকার শিক্ষিত তরুণ-যুবকদের সহযোগিতার কথা স্মরণ করেন তিনি। অনেকে বিনা বেতনে বিদ্যালয়ে এসে পাঠদান ও বিভিন্ন কাজে সময় দিয়েছেন বলেও জানান তিনি।

‎শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা ঠিক মতো পড়াশোনা করবে এবং সব সময় সততার সাথে দেশ গঠনে আত্মনিয়োগ করবে।”

‎অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা নিরঞ্জন কুমার সরকারের দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

‎৩১ বছর পর বিদায়ের দিনে তাই সামনে আসে একজন শিক্ষকের অর্জনের পাশাপাশি তাঁর সবচেয়ে বড় পরিচয়—যাঁর ছাত্র ছিলেন একসময় বাবা, আজ তাঁরই ছাত্র সন্তান‌ও।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews