
টঙ্গিবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য ও আনন্দঘন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি (জন্মাষ্টমী) উপলক্ষে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) স্থানীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার সকালে উপজেলার শিব মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে তা টঙ্গিবাড়ী বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। এতে শ্রীকৃষ্ণের বাদ্যযন্ত্র, ঢাক-ঢোল ও ভক্তিমূলক কীর্তনের তালে তালে চারপাশ মুখরিত হয়ে ওঠে।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি দুলাল দাস এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুজা উৎযাপন পরিষদের সহ সাধারণ সম্পাদক বাবু রনজিত দেবনাথ,টঙ্গিবাড়ী পুজা উৎযাপন পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি বাবু নীল কৃষ্ণ ঘোষ,টঙ্গিবাড়ী উপজেলা পুজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু পরিতোষ ঘোষ,মুন্সীগঞ্জ জেলাউপদেষ্টা মন্ডলীর সদস্য,বাবু বিশ্বনাথ ঘোষ,মুন্সীগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নারায়ণ চৌধুরী টিটু সহ উপজেলার বিভিন্ন এলাকায় হইতে সনাতন ধর্মাবলীরা। মুন্সীগঞ্জ জেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি দুলাল দাস বলেন সমাজে শান্তি, প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার বার্তা নিয়ে প্রতিবছরের মতো এবারও মহাসমারোহে শুভ জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। শোভাযাত্রাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাধারণ স্বেচ্ছাসেবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।