শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন ছুঁয়ে চিকিৎসক হলেন টঙ্গীবাড়ীর ইশরাত জাহান মিম হাসাইল-কামারখাড়া সড়কের বাইনখাড়া জোড়া ব্রিজের মুখ বন্ধ করে বালু ভরাট, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ‌ও শ্রেষ্ঠ স্কুলের গৌরব নিয়ে বিদায় নিলেন দুই প্রজন্মের শিক্ষক নিরঞ্জন কুমার মুন্সীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ওসি তদন্তসহ আহত ১০ মুন্সীগঞ্জে দেশীয় বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ পদ্মা সেতুর ঢালে বাস উল্টে ৮ যাত্রী গুরুতর আহত পাঁচ বছর পর চালু হলো দিঘীরপাড়ের বেহেরপাড়া কমিউনিটি ক্লিনিক, ৫ টাকায় মিলবে চিকিৎসা ও ওষুধ ​টঙ্গিবাড়ীতে নজরুল জয়ন্তী উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

টঙ্গীবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত

 

আপন সরদার টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও আমজাদ আলী কলেজে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিগাঁও আমজাদ আলী কলেজের সভাপতি খায়রুল বারী মল্লিক রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. এমদাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মামুন অর রশিদ এবং অভিভাবক প্রতিনিধি ও আজীবন দাতা সদস্য মো. আসলাম মোল্লা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এস. এম. আনিছুল হক।

 

সমাবেশে বক্তারা বলেন, একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগীসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

 

তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং একটি সুন্দর ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

 

সুধী সমাবেশে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া যুবদল নেতা নাঈম ইসলাম, রিমন মল্লিক, সুমন পোদ্দার, সুমন মল্লিক, লিমন, কৃষকদল নেতা বিল্লাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মী, শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews