শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ী লার্নিং সেন্টারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু টঙ্গিবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন ছুঁয়ে চিকিৎসক হলেন টঙ্গীবাড়ীর ইশরাত জাহান মিম হাসাইল-কামারখাড়া সড়কের বাইনখাড়া জোড়া ব্রিজের মুখ বন্ধ করে বালু ভরাট, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ‌ও শ্রেষ্ঠ স্কুলের গৌরব নিয়ে বিদায় নিলেন দুই প্রজন্মের শিক্ষক নিরঞ্জন কুমার মুন্সীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ওসি তদন্তসহ আহত ১০ মুন্সীগঞ্জে দেশীয় বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ পদ্মা সেতুর ঢালে বাস উল্টে ৮ যাত্রী গুরুতর আহত পাঁচ বছর পর চালু হলো দিঘীরপাড়ের বেহেরপাড়া কমিউনিটি ক্লিনিক, ৫ টাকায় মিলবে চিকিৎসা ও ওষুধ

টঙ্গীবাড়ী লার্নিং সেন্টারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী লার্নিং সেন্টারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

 

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, সাবলীলভাবে কথা বলার সক্ষমতা অর্জন এবং যোগাযোগ দক্ষতা উন্নয়নের লক্ষ্যে টঙ্গীবাড়ী লার্নিং সেন্টারের উদ্যোগে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

 

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে টঙ্গীবাড়ী লার্নিং সেন্টারে আয়োজিত এক ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

 

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানীয়া।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক নাজমুল হাসান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন শিক্ষাজীবন ও কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত অনুশীলন ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে ইংরেজি ভাষার ওপর দক্ষতা অর্জন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

 

ওরিয়েন্টেশন ক্লাস পরিচালনা করেন জাতিসংঘ থেকে সার্টিফিকেটপ্রাপ্ত এবং সাইফুর্স যাত্রাবাড়ী শাখার শিক্ষক শামীম আহমেদ শিবলু। তিনি শিক্ষার্থীদের সঙ্গে ইংরেজি ভাষা শেখার বিভিন্ন কার্যকর কৌশল, কথা বলার অনুশীলন, উচ্চারণ এবং যোগাযোগ দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

টঙ্গীবাড়ী লার্নিং সেন্টারের পরিচালক জানান, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিয়মিত স্পোকেন ইংলিশ, গ্রামার, ভোকাবুলারি, প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং এবং বিভিন্ন ব্যবহারিক কার্যক্রমের আয়োজন করা হবে। ক্লাবটি শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী ও দক্ষ যোগাযোগকারী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

ওরিয়েন্টেশন ক্লাসে টঙ্গীবাড়ী লার্নিং সেন্টারের সংশ্লিষ্ট শিক্ষক এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews