শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা

টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে মহসীন খান বাবুকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে মহসীন খান বাবুকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা

 

টঙ্গিবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মহসীন খান বাবুকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান বিএনপি, যুবদল ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্কের কারণে তিনি সংগঠনের তৃণমূলে জনপ্রিয়তা অর্জন করেছেন বলে দাবি স্থানীয় নেতাকর্মীদের।

 

দলীয় নেতাকর্মীরা জানান, মহসীন খান বাবু দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থেকে নেতাকর্মীদের সংগঠিত ও ঐক্যবদ্ধ রাখতে তিনি ভূমিকা পালন করেছেন। বিশেষ করে দলের কঠিন সময়ে কর্মীদের পাশে থাকা, তাদের সাহস জোগানো এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার কারণে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে তারা জানান।

 

স্থানীয় যুবদলের নেতাকর্মীদের ভাষ্য, মহসীন খান বাবু একজন সাহসী, ত্যাগী, কর্মীবান্ধব ও সংগঠনমুখী নেতা। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও ত্যাগের মূল্যায়ন হিসেবে তাঁকে টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক করা হলে সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে তাদের প্রত্যাশা।

 

তৃণমূলের নেতাকর্মীরা বলেন, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে সম্পর্ক এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকার যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। এসব বিবেচনায় মহসীন খান বাবুকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তারা।

 

নেতাকর্মীদের প্রত্যাশা, যোগ্যতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার যথাযথ মূল্যায়নের মাধ্যমে টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের নেতৃত্ব নির্ধারণ করা হবে এবং সংগঠনটি আরও গতিশীল ও শক্তিশালী হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews