
টঙ্গিবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
টঙ্গিবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মুন্সীগঞ্জ মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টঙ্গিবাড়ী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আবু তালেব ওরফে ভুট্টু (৫১)। তিনি টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও এলাকার মৃত ওহাব আলী বেপারীর ছেলে।
পুলিশ জানায়, টঙ্গিবাড়ী থানাধীন বালিগাঁও ব্রিজের ঢালে পান্না মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে ১৩ সেপ্টেম্বর ২০২৬ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।