বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনকল্যাণে অসম্পূর্ণ কাজ সম্পন্নের অঙ্গীকার, পুনরায় মেম্বার পদপ্রার্থী বাবু হাওলাদার ফেসবুকের ব্যানারে মুন্সীগঞ্জে ‘চেয়ারম্যান-মেম্বার’ প্রার্থীদের ছড়াছড়ি দিঘীরপাড়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় লিখন খান টঙ্গিবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ৩৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় টঙ্গিবাড়ীর দিঘীরপাড়ে গোলাপি ইয়াবাসহ গ্রেপ্তার তুহিন খান টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে মহসীন খান বাবুকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা নামাজ শেষে ফেরার পথে হামলা, পিতাসহ ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আহত, অভিযোগ জামিনে থাকা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আমি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবো — সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মৌসুমি আক্তার

টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

টিটু চৌধুরী  টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, টঙ্গিবাড়ী থানার ওসি (তদন্ত) কাজী মাসুদ রানা, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মান্নান, টঙ্গিবাড়ী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক বাবু পরিতোষ ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন হাসাইল-বানারী ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন মোল্লা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহাবুব ইসলাম রন্টি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বিউটি আক্তার তৃষাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বক্তারা আরও বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জনগণকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সমাজের সবাই সচেতনভাবে সহযোগিতা করলে মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা সহজ হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews