বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসাইল-বানারী ইউনিয়নে বহুল প্রতীক্ষিত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন ভাঙা রাস্তা দেখে বসে থাকেননি মেম্বার, বালুর বস্তায় তাৎক্ষণিক মেরামত টঙ্গিবাড়ীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই টঙ্গিবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনকল্যাণে অসম্পূর্ণ কাজ সম্পন্নের অঙ্গীকার, পুনরায় মেম্বার পদপ্রার্থী বাবু হাওলাদার ফেসবুকের ব্যানারে মুন্সীগঞ্জে ‘চেয়ারম্যান-মেম্বার’ প্রার্থীদের ছড়াছড়ি দিঘীরপাড়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় লিখন খান

হাসাইল-বানারী ইউনিয়নে বহুল প্রতীক্ষিত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

হাসাইল-বানারী ইউনিয়নে বহুল প্রতীক্ষিত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নে বহুল প্রতীক্ষিত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় হাসাইল মন্দির থেকে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান-এর বাড়ি পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. জামান এপোলো।

 

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে হাঁটুসমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘসময় পানি জমে থাকায় সড়কটির স্বাভাবিক ব্যবহারও ব্যাহত হয়।

 

এলাকাবাসীর দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণ কাজ শেষ হলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পাশাপাশি সড়কে জলাবদ্ধতা কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

 

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

এ সময় এম. এ. জামান এপোলো বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজটি সঠিকভাবে সম্পন্ন হলে স্থানীয়দের চলাচলে ভোগান্তি অনেকটাই কমবে।

 

স্থানীয় বাসিন্দারা ড্রেন নির্মাণ কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হাসাইল-বানারী ইউনিয়নের এ সড়কের দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যা নিরসন হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews