শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন শতাধিক মানুষ মানিকপুরে ৫০০ পিস ইয়াবাসহ ডিবির হাতে গ্রেপ্তার ব্যক্তি তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টায় টঙ্গীবাড়ীতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ হাসাইল-বানারী ইউনিয়নে বহুল প্রতীক্ষিত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন ভাঙা রাস্তা দেখে বসে থাকেননি মেম্বার, বালুর বস্তায় তাৎক্ষণিক মেরামত টঙ্গিবাড়ীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই টঙ্গিবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

টঙ্গীবাড়ীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন শতাধিক মানুষ

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন শতাধিক মানুষ

 

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বালিগাঁও খান সমাজ জনকল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি স্পেশালাইজড হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রোগে আক্রান্ত শতাধিক মানুষকে চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বালিগাঁও হাই স্কুল মাঠে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মুন্সীগঞ্জের সার্বিক সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে পরামর্শ দেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

 

বালিগাঁও খান সমাজ জনকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক ও বালিগাঁও ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম খাঁনের সভাপতিত্বে এবং ড্যাব মুন্সীগঞ্জের দপ্তর সম্পাদক ডা. মো. নাঈম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাব মুন্সীগঞ্জের আহ্বায়ক ডা. এ কে এম মফিজুল ইসলাম, উপদেষ্টা ডা. দেওয়ান নিজাম উদ্দিন হেলাল, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও বয়স্ক মানুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে আসেন। চিকিৎসকরা রোগীদের শারীরিক সমস্যা শুনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, চিকিৎসাসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেদিকে সবাইকে নজর দিতে হবে। মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব।

 

তিনি আরও বলেন, শুধু চিকিৎসা দেওয়া নয়, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিও জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিচ্ছন্নতা ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews