
টঙ্গিবাড়ীতে মামলার আসামির বসতঘরে ভাঙচুর, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা
টঙ্গিবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে হত্যা ও অটোরিকশা চুরির মামলার তদন্তে প্রাপ্ত এক আসামির বসতঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের চর মামুদাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ভাঙচুরের শিকার ব্যক্তি কাউছার মোল্লা (২৬)। তিনি চর মামুদাদপুর এলাকার বাসিন্দা।
ঘটনার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের তৈলক্ষিরা এলাকার বাসিন্দা বাশার গাজীর মরদেহ তার একচালা টিনের বসতঘর থেকে পচনশীল অবস্থায় উদ্ধার করা হয়। তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে যাওয়ার অভিযোগে তার স্ত্রী জান্নাতুল নেছা বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় মামলা করেন।
এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় ২৩ সেপ্টেম্বর মামলা নং-২৫, ধারা ৩০২/৩৭৯/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), মুন্সীগঞ্জ তদন্ত করছে।
পুলিশের সূত্র জানাযায় সোমবার (২৮সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বাদীপক্ষের আনুমানিক ৬০ থেকে ৭০ জন অজ্ঞাতনামা লোক উত্তেজিত হয়ে মামলার গ্রেফতারকৃত আসামি কাউছার মোল্লার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় তার দুটি চৌচালা টিনের ঘরের বেড়া ও ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এছাড়া একই মামলার গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জের আলির টেক ইউনিয়ন দক্ষিণ তৈলক্ষিরা চর এলাকার শামীম হোসেনের বসতঘরও ভাঙচুর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। টঙ্গিবাড়ী থানার সেকেন্ড অফিসার এস আই রবিউল ইসলাম জানান বাশার গাজী হত্যামালার বাদী পক্ষের লোকজন তৈলক্ষিরা চর এলাকায় একটি মানববন্ধন করে পরে আসামীদের বারীতে অতর্কিত হামলা চালিয়ে আসমীদের বাড়ী ঘর ভাংচুর করে চলে যায়। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে বর্তমান পরিস্থিতি সান্ত আছে।