বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যাংক কর্মকর্তা আটক ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি দীন ইসলাম হাওলাদার দিপুকে সংবর্ধনা টঙ্গিবাড়ীতে মামলার আসামির বসতঘরে ভাঙচুর, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার দিয়ে জমি ভরাট, ৫০ হাজার টাকা জরিমানা টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন টঙ্গীবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে রাতের আঁধারে ইট নিক্ষেপ, জানালার গ্লাস ভাঙচুর টঙ্গিবাড়ীতে বেতকা ইউপি চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন শিকদারের উঠান বৈঠক কামারখাড়ায় চেয়ারম্যান প্রার্থী মামুন মোল্লার নির্বাচনী প্রচারণা টঙ্গীবাড়ীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন শতাধিক মানুষ মানিকপুরে ৫০০ পিস ইয়াবাসহ ডিবির হাতে গ্রেপ্তার ব্যক্তি

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যাংক কর্মকর্তা আটক

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যাংক কর্মকর্তা আটক

 

শ্রীনগর প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগে মোঃ শরিফুজ্জামান সোহাগ (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

আটক শরিফুজ্জামান সোহাগ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার সোনাপোতা গ্রামের মোঃ আবুল কালাম সরকারের ছেলে।

 

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকা জেলার মিরপুর মডেল থানাধীন ৩৭৩ নম্বর বাসা, মধ্য পাইকপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ওই বাসাটি তার বোন মোছা. জিনাত রেহানা ও তার স্বামী গোলাম আসাদের।

 

অভিযানের সময় আটক ব্যক্তির কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা, ২টি এটিএম কার্ড, ১টি চেকবই, ১টি চাবি এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশের অভিযোগ, শ্রীনগরে অগ্রণী ব্যাংকে দায়িত্ব পালনকালে তিনি ব্যাংকের কয়েকজন গ্রাহকের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন। আত্মসাৎ করা অর্থের পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছে বলে প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া গেছে।

 

এ ঘটনায় সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত চলছে। আত্মসাৎ করা অর্থের পরিমাণ, কতজন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানা যাবে।

 

আটক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews