শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা

টঙ্গিবাড়ীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ আল আমিন বেপারী (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগে ছয়টি মাদক মামলা রয়েছে।

 

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে টঙ্গিবাড়ী থানাধীন সোনারং এলাকায় জনৈক আলী আকবর মজুমদারের কমিউনিটি সেন্টারের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

 

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আল আমিন বেপারীকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আল আমিন বেপারী টঙ্গিবাড়ী উপজেলার নয়ানন্দ (রব নগরকান্দি) এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল হোসেন বেপারী।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বে ছয়টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews