শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা

টঙ্গিবাড়ীতে চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী উপজেলা কৃষি অফিসে ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক মোঃ জিয়াউর রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় চরাঞ্চলের কৃষির সম্ভাবনা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের ফসল চাষ, বিজ্ঞানসম্মত উৎপাদন পদ্ধতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কলাকৌশল সম্পর্কে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক মোঃ জিয়াউর রহমান বলেন, দেশের চরাঞ্চলে কৃষির ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত চাষাবাদ পদ্ধতি সম্প্রসারণের মাধ্যমে এসব এলাকার কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি কৃষকদের আর্থসামাজিক অবস্থারও উন্নয়ন ঘটবে। এ লক্ষ্যে কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পাশাপাশি মাঠপর্যায়ে এসব প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষকদের প্রশিক্ষিত ও দক্ষ করে তুলতে পারলে চরাঞ্চলের অনাবাদি ও সম্ভাবনাময় জমিতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণ করা সম্ভব হবে। এতে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের খাদ্য উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় কৃষক, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ পার ও কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মেহজাবিন খানম ও মনিটরিং অফিসার রাকিব হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মাধ্যমে চরাঞ্চলের কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষি ব্যবস্থাপনায় আরও দক্ষ করে তোলা এবং কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews