শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

আর রাস্তার পাশে নয়, আধুনিক জবাইখানায় হবে পশু জবাই: মুন্সিগঞ্জবাসীর জন্য নতুন উদ্যোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

আর রাস্তার পাশে নয়, আধুনিক জবাইখানায় হবে পশু জবাই: মুন্সিগঞ্জবাসীর জন্য নতুন উদ্যোগ

 

নিজস্ব প্রতিনিধি:

পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাইয়ের দীর্ঘদিনের চিত্র বদলাতে মুন্সিগঞ্জে চালু হয়েছে একটি অত্যাধুনিক পশু জবাইখানা। আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনায় পরিচালিত এ জবাইখানার মাধ্যমে মাংস প্রক্রিয়াজাতকরণে যুক্ত হচ্ছে নতুন মাত্রা।

 

মঙ্গলবার (৯ জুন) মুন্সিরহাট এলাকায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ আধুনিক জবাইখানার উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী।

 

বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত এ স্থাপনাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে হালাল পদ্ধতিতে মাত্র ১০ মিনিটের মধ্যে একটি পশু জবাই, মাংস কাটাকাটি এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজ সম্পন্ন করা সম্ভব হবে। প্রথম পর্যায়ে প্রতিদিন ১০টি গরু জবাইয়ের সক্ষমতা রাখা হয়েছে।

 

মুন্সিগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব-এর তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানুসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সুধীজন।

 

বক্তারা বলেন, শহরের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে পশু জবাইয়ের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। আধুনিক এ জবাইখানা চালুর মাধ্যমে একদিকে যেমন স্বাস্থ্যসম্মতভাবে মাংস প্রক্রিয়াজাত করা যাবে, অন্যদিকে নগরীর পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষাও নিশ্চিত হবে।

 

সংশ্লিষ্টদের মতে, এটি শুধু একটি জবাইখানা নয়; বরং আধুনিক, নিরাপদ ও টেকসই নগর ব্যবস্থাপনার পথে মুন্সিগঞ্জের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews