বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকপুরে ৫০০ পিস ইয়াবাসহ ডিবির হাতে গ্রেপ্তার ব্যক্তি তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টায় টঙ্গীবাড়ীতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ হাসাইল-বানারী ইউনিয়নে বহুল প্রতীক্ষিত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন ভাঙা রাস্তা দেখে বসে থাকেননি মেম্বার, বালুর বস্তায় তাৎক্ষণিক মেরামত টঙ্গিবাড়ীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই টঙ্গিবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনকল্যাণে অসম্পূর্ণ কাজ সম্পন্নের অঙ্গীকার, পুনরায় মেম্বার পদপ্রার্থী বাবু হাওলাদার

মানিকপুরে ৫০০ পিস ইয়াবাসহ ডিবির হাতে গ্রেপ্তার ব্যক্তি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদন
মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. বিল্লাল হোসেন (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার বিল্লাল হোসেনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত আরও ছয়টি মামলা রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর হাসপাতাল থেকে মুক্তারপুরগামী সড়কের পাশে মানিকপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল মানিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১০ তলা ভবনের পূর্ব পাশে তামিম স্টোরের সামনে থেকে বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার বিল্লাল হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার মানিকপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ডিবি পুলিশ জানায়, বিল্লাল হোসেনের বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত ছয়টি মামলা রয়েছে। সর্বশেষ ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews