শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা দালালমুক্ত নিয়োগের আশ্বাস দিয়ে মুন্সীগঞ্জে টিআরসি বাছাই শুরু মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে পুলিশ সুপারের মতবিনিময়

ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সদ্যসমাপ্ত মে মাসে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেখা গেছে উল্লেখযোগ্য বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৭ কোটি মার্কিন ডলার, যা একক মাসের হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

প্রতি ডলার ১২২ টাকা হিসেবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। এটি গত বছরের মে মাসের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি।

এর আগে চলতি বছরের মার্চ মাসে, ঈদুল ফিতরের প্রাক্কালে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৩০ কোটি মার্কিন ডলার, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে এক মাসে রেমিট্যান্স প্রাপ্তির সর্বোচ্চ রেকর্ড।

বিশ্লেষকরা বলছেন, উৎসবকেন্দ্রিক খরচ, পরিবারে অর্থ সহায়তা এবং হুন্ডির পরিবর্তে বৈধ চ্যানেল ব্যবহারে উৎসাহ বৃদ্ধির কারণে রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এমন ইতিবাচক ধারা অর্থনীতিতে স্থিতিশীলতা আনবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ জোরদার করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews