রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেতকা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেনের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে বিদ্যালয়ে ল্যাপটপ উপহার দিলেন সাইফুল ইসলাম চঞ্চল মাতবর টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ ও বিনষ্ট টঙ্গিবাড়ীতে চেয়ারম্যানের চাচাতো ভাইসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা উদ্ধার সকাল গড়িয়ে দুপুর, তবুও তালাবদ্ধ প্রশাসনিক কর্মকর্তার কক্ষ; পাঁচগাও ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের ক্ষোভ বিয়ে নিবন্ধনকে কেন্দ্র করে টঙ্গীবাড়ীতে দুই নিকাহ রেজিস্ট্রারের বিরোধ টংগিবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন ও কৃষিজমি ভরাটের দায়ে একজনকে জরিমানা মালয়েশিয়ায় স্ট্রোকে মারা যাওয়া প্রবাসী কাঞ্চন দেওয়ানের দাফন সম্পন্ন বন্যার্তদের সহায়তায় বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ ডিবেটিং ক্লাব টঙ্গিবাড়ীতে ২ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

মুন্সিগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি ১১আইনজীবিকে অযোগ্য ঘোষণা করে প্রার্থীতা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৬মার্চ) মুন্সিগঞ্জ জেলা আইনজীবি সমিতি নির্বাচন কমিশনের জরুরী নোটিশে তাদের প্রার্থীতা বাতিল করা হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর মাধ্যমে আওয়ামীলীগের প্রচার, মিছিল, সভা সমাবেশ সহ সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে ২০২৫সালের ১২মে গেজেট প্রকাশিত হয়, উক্ত গেজেট নির্বাচিত সরকার করতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে বিগত ৪এপ্রিল আইন হিসেবে প্রণয়ন হওয়ায় আইনজীবীগন কর্তৃক ১৩এপ্রিল ও জুলাই যোদ্ধাদের দরখাস্ত দাখিল করে। উক্তি প্রার্থদের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাথে সংশ্লিষ্টতা পর্যালোচনা করে দরখাস্তের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশন সদস্যদের সর্বসম্মতিক্রমে আইনজীবি সমিতির ২০২৬-২০২৭ নির্বাচনে এসব প্রাথীকে অযোগ্য বলে ঘোষনা করে প্রার্থীতা বাতিল করা হলো।

 

বাতিল হওয়া প্রার্থীরা হলেন, সভাপতি পদপ্রার্থী এড. আলী, সহ-সভাপতি পদপ্রার্থী এড. মোঃ ফিরোজ খান এড. লাভলু মোল্লা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড. মাহবুবুর রহমান সবুজ, এড. মাহমুদ হালিম সরদার, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড. মোঃ নয়ন মিয়া, কোষাধ্যক্ষ পদপ্রার্থী এড. মোঃ মোস্তফা প্রিন্স ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী এড. মৌসুমী আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী আবু হানিফ হিরু মোল্লা, কার্যকরী সদস্য পদপ্রার্থী মোঃ শাহ আলী দেওয়ান নিশান।

 

নোটিশের স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার এড. মুজিবুর রহমান, পোলিং অফিসার এড. আমান উল্লাহ প্রধান শাহীন, এড. মোঃ জাকারিয়া ইসলাম কাঞ্চন, মাহবুবুর রহমান তুহিন ও প্রিজাইডিং অফিসার এড. মোহাম্মদ আশরাফুল আরেফিন সুমন ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews