শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ীতে আড়তে অভিযান চালিয়ে ১১০ কেজি জাটকা জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল মৎস্য আড়তে অভিযান চালিয়ে ১১০ কেজি জাটকা ইলিশ ও পাঙাসের পোনা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৭টায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অভিযানকালে আড়তে অবৈধভাবে মজুদ ও বিক্রির উদ্দেশ্যে রাখা জাটকা ইলিশ ও পাঙাসের পোনা জব্দ করা হয়। মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী নিষিদ্ধ সময়ে জাটকা আহরণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

 

এ সময় সংশ্লিষ্ট আড়তদারদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা হয়নি বলে জানা গেছে।

 

পরে জব্দকৃত মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়, যা উপস্থিতদের মাঝে সন্তোষের সৃষ্টি করে।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা বলেন, “ইলিশ আমাদের জাতীয় সম্পদ। জাটকা সংরক্ষণ করতে পারলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে। তাই জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

 

তিনি আরও জানান, জেলেদের সচেতন করতে বিভিন্ন সময় প্রচারণা কার্যক্রমও চালানো হচ্ছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews