শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরে আলম সিদ্দিকির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন, টঙ্গীবাড়ী থানার ওসি (তদন্ত) কাজি মাসুদ রানা,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন শেখ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন আল রশিদ, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আব্দুল মান্নান মৃধ্যা, ইসলামি ফাউন্ডেশন এর ফিল্ড সুপার ভাইজার মোঃ ইস্রাফিল আহমেদ, রংমেহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা খাতুন সহ স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ অবস্থান থেকে ক্যাম্পেইন বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

এ সময় বক্তারা বলেন, হাম ও রুবেলা একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। তাই নির্ধারিত বয়সসীমার (৯ মাস থেকে ১৫ বছর) সকল শিশুকে টিকার আওতায় আনা অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, এই কর্মসূচি সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, স্বেচ্ছাসেবকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

 

 

সভায় টিকাদান কেন্দ্র নির্ধারণ, জনসচেতনতা বৃদ্ধি, টিকা সংরক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং কোনো শিশু যাতে টিকা থেকে বাদ না পড়ে সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, টিকাদান ক্যাম্পেইনটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে পরিচালিত হবে এবং সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

 

উল্লেখ্য, হাম-রুবেলা রোগ নির্মূলে সরকারের এ উদ্যোগ শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews