বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত সমাজের ডাক, ফুটবল মাঠে তরুণদের জয়গান টঙ্গিবাড়ীতে এসিল্যান্ড না থাকায় স্থবির ভূমিসেবা কার্যক্রম, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১ মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার টঙ্গিবাড়ীর রাজনীতিতে ভিপি আনিসের উত্থান, নেতৃত্বে তৃণমূলের আস্থা সরকারি নিবন্ধন পেল বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু পাঁচ বছর পর তালা খোলার অপেক্ষায় কমিউনিটি ক্লিনিক টঙ্গিবাড়ীতে ১৬ লাখ টাকা ব্যয়ে রাস্তা আরসিসি করণের কাজের উদ্বোধন

টঙ্গীবাড়ীতে বজ্রপাতে নিহতদের বাড়ি পরিদর্শন করলেন ইউএনও

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে তিনি নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

 

ইউএনও বলেন, এটি অত্যান্ত দুঃখজনক ঘটনা। আমরা নিহতের ঘটনা শুনার পরে নিহতদের পরিবারের সাথে দেখা করতে আসি তাদেরকে শান্তনা দেওয়া ছারা আমাদের ভাষা নেই,আমরা প্রাথমিক ভাবে তাদেরকে ২৫ হাজার টাকা অনুদান দিয়েছি পরবর্তিতেও আমরা তাদের সহযোগিতা করার চেষ্টা করবো, নিহতের লাশ যেন কেউ কবর থেকে উত্তোলন করতে না পারে সে ব্যাপারে ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে পাহাড়া দেওয়ার জন্য নির্দেষ দিয়েছি।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতের ঘটনায় উপজেলার আড়িয়ল ইউনিয়নের বসাউল্লা গ্রামের মনির ঢালীর ছেলে রিজন এবং দিঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড় গ্রামের জসিম খানের ছেলে আরাফাত খান রাকিব নিহত হয়। দুই কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews