শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলি দেওয়ান উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলি দেওয়ান উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

 

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক বাবু রতন চন্দ্র বিশ্বাসকে সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা সাবেক প্রধান শিক্ষক বাবু রতন চন্দ্র বিশ্বাসের কর্মজীবনের নানা দিক তুলে ধরে তার শিক্ষা বিস্তারে অবদান, সততা ও নিষ্ঠার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এসময় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

একই অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানানো হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের সফলতা কামনা করেন। বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফুল ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, বিদ্যালয়ের উন্নয়ন এবং এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি দেওয়ান মো. মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোর্তাজা আহসান।

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাসেম এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন দাতা সদস্য ডিএম মাহমুদুল হাসান সুমন, সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, পাচঁগাও ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ হোসেন ঢালু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার হোসেন রাঢ়ী সহ আওলাদ খন্দকার, রমজান মাঝি, ইদ্রিস খান, ঝর্না রানী বিশ্বাস, উজ্জ্বল, বাবু সুকুমার মন্ডল,সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ, এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews